
সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
এর আগে ২৮ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে সোনারগাঁও থানাধীন বৈদ্যবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন- সোনারগাঁও উপজেলার সোনাময়ী এলাকার মৃত মোতালেব হোসেনের ছেলে মোঃ সাইফুল ইসলাম (৩৬)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির দেহ ও বসতবাড়ি তল্লাশি করে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিবুল্লাহ জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :