রূপগঞ্জে চোলাইমদ ও মদ তৈরীর উপকরণসহ সাদেক গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ৯:৪০ অপরাহ্ন / ১০০০
রূপগঞ্জে চোলাইমদ ও মদ তৈরীর উপকরণসহ সাদেক গ্রেপ্তার

রূপগঞ্জে চোলাইমদ ও মদ তৈরীর উপকরণসহ সাদেক গ্রেপ্তার

 

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাইমদ, চোলাইমদ তৈরির উপকরণ (ওয়াশ) ও সরঞ্জাম উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

 

রোববার (৩ মে) ভোর ৫টার দিকে রূপগঞ্জ থানার কামসাইর উত্তরপাড়া থলেরঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

 

গ্রেপ্তারকৃত ব্যক্তি— সাদেক মোল্লা (৪৫)।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপ-পরিচালক মো. মামুনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে সাদেক মোল্লাকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৬০ লিটার চোলাইমদ, ৬ হাজার লিটার চোলাইমদ তৈরির উপকরণ (ওয়াশ) এবং মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে প্লাস্টিকের পাইপ ২টি, লোহার বার্নার ২টি এবং স্টিলের নল ২টি।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।