আড়াইহাজারে মা–বাবাকে মারধর : ছেলের দুই মাসের কারাদণ্ড


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ন / ১০০০
আড়াইহাজারে মা–বাবাকে মারধর : ছেলের দুই মাসের কারাদণ্ড

আড়াইহাজারে মা–বাবাকে মারধর : ছেলের দুই মাসের কারাদণ্ড

 

আড়াইহাজারে মাদকসেবী ছেলে কর্তৃক মা বাবাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাংচুরের অভিযোগে ভ্রাম্যমান আদালতে পারভেজ খান (২৫) নামে এক যুবককে দুই মাসের কারাদন্ড প্রদান করেছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা নর্বিহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আসাদুর রহমান এ সাজা প্রদান করেন।সাজা প্রাপ্ত পারভেজ খান উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর এলাকার মোশারফ খানের ছেলে।

 

জানা গেছে, পারভেজ একজন মাদকসেবী। সে প্রায় সময় মাদকের টাকার জন্য বাবা মা সহ পরিবারের অন্যান্য সদস্যদেরকে মারধর করে এবং ঘরের আসবাপত্র ভাংচুর করে। গত ৩০ এপ্রিল মাদকের টাকার জন্য মারধরের শিকার হয়ে বাবা মা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগ পেয়ে তিনি কঠোর ব্যবস্থা নেয়ার জন্য থানা পুলিশকে নির্দেশনা দেন। মঙ্গলবার সকালেও সে মাদকের টাকার জন্য মা বাবাকে মারধর ও ঘরের আসবাপত্র ভাংচুর করে। এ সংবাদ পেয়ে থানার ওসি মোঃ আলাউদ্দিন দ্রুত তাকে ধরে আনার জন্য পুলিশ পাঠান। ধরে আনলে ভ্রাম্যমান আদালত এ সাজা প্রদান করেন। পরে তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।