নারায়ণগঞ্জে আসছেন এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ৯:৫০ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জে আসছেন এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী

নারায়ণগঞ্জে আসছেন এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আগামীকাল শুক্রবার (৮ মে) নারায়ণগঞ্জ সফরে আসছেন।

 

বৃহস্পতিবার (৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার।

 

তিনি জানান, শহরের ঐতিহ্যবাহী মাসদাইর গোরস্থান জামে মসজিদ-এ পবিত্র জুমার নামাজ আদায় করবেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

 

এনসিপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে তিনি ‘রেহলা-এ-জুমআ’ নামে একটি বিশেষ সামাজিক কর্মসূচির রূপরেখা তুলে ধরবেন। কর্মসূচিটির মূল লক্ষ্য হলো ‘মসজিদভিত্তিক কমিউনিটি মডেল’ প্রতিষ্ঠা করা।

 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, একটি সক্রিয় মসজিদ শুধু নামাজের জামাতের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি একটি সংগঠিত কমিউনিটি ও মানবিক রাষ্ট্র গঠনের ভিত্তি হিসেবেও কাজ করতে পারে।

 

দলের অন্যতম শীর্ষ নেতাকে স্বাগত জানাতে এবং তাঁর সঙ্গে কুশল বিনিময়ের লক্ষ্যে জেলা এনসিপির সকল স্তরের নেতাকর্মী ও সহযোদ্ধাদের মাসদাইর গোরস্থান জামে মসজিদে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন জেলা আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার।