আইজিপি ব্যাজ পেলেন নারায়ণগঞ্জের দুই অতিরিক্ত পুলিশ সুপার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ১০:০৬ অপরাহ্ন / ১০০০
আইজিপি ব্যাজ পেলেন নারায়ণগঞ্জের দুই অতিরিক্ত পুলিশ সুপার

আইজিপি ব্যাজ পেলেন নারায়ণগঞ্জের দুই অতিরিক্ত পুলিশ সুপার

 

নারায়ণগঞ্জ জেলার দুই অতিরিক্ত পুলিশ সুপার “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ” অর্জন করেছেন। “পুলিশ সপ্তাহ-২০২৬” উপলক্ষে ভালো কাজের স্বীকৃতি হিসেবে তাদের এ সম্মাননা দেওয়া হয়।

 

মঙ্গলবার (১২ মে) ঢাকার রাজারবাগে মেট্রোপলিটন পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির আনুষ্ঠানিকভাবে তাদের বুকে এ ব্যাজ পরিয়ে দেন।

 

সম্মাননা পাওয়া কর্মকর্তারা হলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান।

 

ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, অবৈধ অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এর পক্ষ থেকে তাদের “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ” প্রদান করা হয়।

 

জানা গেছে, দেশের প্রায় ২ লাখ ২০ হাজার পুলিশ সদস্যের মধ্যে এবার মাত্র ৩৪১ জন পুলিশ সদস্য আইজিপি ব্যাজ অর্জন করেছেন।