পবিত্র হজ পালনে সৌদি আরবের পথে আলহাজ্ব মোহাম্মদ সোহাগ, দেশবাসীর কাছে দোয়া কামনা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন / ১০০০
পবিত্র হজ পালনে সৌদি আরবের পথে আলহাজ্ব মোহাম্মদ সোহাগ, দেশবাসীর কাছে দোয়া কামনা

পবিত্র হজ পালনে সৌদি আরবের পথে আলহাজ্ব মোহাম্মদ সোহাগ, দেশবাসীর কাছে দোয়া কামনা

বিশিষ্ট ব্যবসায়ী, বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি–এর পরিচালক, মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং মীম শরৎ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ সোহাগ পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওনা হয়েছেন।

 

বুধবার (১৩ মে) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় তিনি দেশবাসী, শুভাকাঙ্ক্ষী, ব্যবসায়ী সমাজ ও নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া কামনা করেন, যেন তিনি সুস্থভাবে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে পারেন।

 

আলহাজ্ব মোহাম্মদ সোহাগ দীর্ঘদিন ধরে দেশের ব্যবসা-বাণিজ্য, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ব্যবসায়িক সফলতার পাশাপাশি সমাজসেবামূলক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তিনি সাধারণ মানুষের কাছে আস্থা ও ভালোবাসার একটি নাম হিসেবে পরিচিতি লাভ করেছেন।

 

বিমানবন্দরে উপস্থিত হয়ে হজযাত্রীদের খোঁজখবর নেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসেন কায়কোবাদ। তিনি আলহাজ্ব মোহাম্মদ সোহাগসহ হজে গমনকারী যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবার জন্য দোয়া কামনা করেন।

 

এ সময় ধর্ম বিষয়ক মন্ত্রী জানান, আগামী ১৮ মে তিনিও পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওনা হবেন।

 

পবিত্র হজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। প্রতি বছরের মতো এবারও বিশ্বের বিভিন্ন দেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি হজ পালনের জন্য সৌদি আরবে সমবেত হচ্ছেন।