বন্দরে ব্রহ্মপূত্র নদ থেকে হাত পা বাধা অজ্ঞাত লাশ উদ্ধার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মে ১৫, ২০২৬, ৯:৫১ অপরাহ্ন / ১০০০
বন্দরে ব্রহ্মপূত্র নদ থেকে হাত পা বাধা অজ্ঞাত লাশ উদ্ধার

বন্দরে ব্রহ্মপূত্র নদ থেকে হাত পা বাধা অজ্ঞাত লাশ উদ্ধার

 

বন্দরে ব্রহ্মপুত্র নদ থেকে হাতপা বাধা অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যাক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করে করেছে বৈদ্দার বাজার নৌ পুলিশ ফাঁড়ি। শুক্রবার (১৫ মে) বিকালে বন্দর উপজেলার কামতাল এলাকা থেকে ওই মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে। কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শাহাদাত হোসেন জানান, শুক্রবার দুপুরে ব্রহ্মপুত্র নদীর তীরে কামতাল ললিতমোহন সাধুর আশ্রম সংলগ্ন হাত বাধা অবস্থায় একটি লাশ ভাসছিল। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বৈদ্দেরবাজার নৌ পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। পুলিশের প্রাথমিক ধারণা লাশ গুম করার জন্য হাত- পা রশি দিয়ে বেঁধে নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা। পরে জোয়ারের পানিতে ভাসতে ভাসতে এখানে এসে লাশটি আটকে যায় ।