রূপগঞ্জের কাঞ্চনে সালিশী বৈঠকে বিএনপি নেতাকে কুপিয়ে জখম


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ৩:১০ অপরাহ্ন / ১০০০
রূপগঞ্জের কাঞ্চনে সালিশী বৈঠকে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

রূপগঞ্জের কাঞ্চনে সালিশী বৈঠকে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জের সালিশী বৈঠকে হামলা চালিয়ে কাঞ্চন পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোজ্জামেল হককে কুপিয়ে জখম করেছে যুবদলকর্মী কাউসার ও তার লোকজন। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। সোমবার রাতে রূপগঞ্জের বিরাবো বাজারে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভোলাবো তদন্ত কেন্দ্রের এসআই ফরহাদ হোসেন জানান, গত শনিবার সন্ধ্যায় বিরাবো এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোজাম্মেল হকের ভাতিজা আনিতের সাথে যুবদলকর্মী কাউসারের ভাগিনা আলিফের কথাকাটাকাটি হয়। এসময় যুবদল নেতা আজিম নাইবুর নামে একজনকে মারধোর করে।

 

এতে ক্ষিপ্ত হয়ে রাতেই যুবদলকর্মী কাউসার ও তার লোকজন অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে ২ নং ওয়ার্ড যুবদলে অফিসে হামলা ও ভাংচুর চালায়।

 

এদিকে এর জের ধরে সোমবার বিকালে কাউসার তার লোকজন দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে বিরাবো বাজারে মহড়া দিলে ২ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোজাম্মেল তার লোকজন নিয়ে তাদের বাধা দেয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি কাঞ্চন পৌর বিএনপির নেতারা জানতে পেয়ে রাতে বিষয়টি মীমাংসার জন্য উভয় পক্ষের লোকজন নিয়ে বিরাবো বাজারে একটি রেস্টুরেন্টে সালিশী বসে। সালিশীর একপর্যায়ে উভয়পক্ষের লোকজন উত্তেজিত হয়ে উঠে। এসময় কাউসার ও তার লোকজন বৈঠকে হামলা চালিয়ে বিএনপি নেতা মোজ্জামেলকে এলোপাথারী কুপিয়ে গুরুতর জখম করে। এসময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে বেশ কয়েকটি ককটেল বিস্ফোন ঘটনায় তারা। আশেপাশের লোকজন মোজাম্মেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলো কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে রাজধানী পঙ্গু হাসপাতালে স্থানান্তর করে।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশ আরো জানান।