বন্দরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মে ২৬, ২০২৬, ৩:৫৬ অপরাহ্ন / ১০০০
বন্দরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

বন্দরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

 

 

নারায়ণগঞ্জের বন্দরে প্রথম শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৭) কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে।

 

‎সোমবার (২৫ মে) বিকেলে কাজীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি প্রাইভেট পড়া শেষে প্রতিবেশী এক নারীর ঘরে কার্টুন দেখছিল। এসময় পাশের বাসার ভাড়াটিয়া রশিদের ছেলে তাসনিম (১৬) এক ছোট শিশুকে দিয়ে ওই ছাত্রীকে ডেকে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে পাষণ্ড তাসনিম শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্ত কিশোর হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

‎ভুক্তভোগীর পিতা মোঃ আলমগীর জানান, প্রতিবেশী হিসেবে আমরা তাকে বিশ্বাস করতাম। কিন্তু সে আমার অবুঝ মেয়ের সাথে এমন জঘন্য কাজ করার চেষ্টা করবে তা ভাবতে পারিনি। আমি এই ঘটনার কঠিন বিচার চাই যাতে আর কোনো শিশুর সাথে এমন না ঘটে।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানিয়েছে, অভিযোগটি পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত কিশোর তাসনিম পলাতক রয়েছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।