
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটি
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের আলোচিত মহিষটি। পবিত্র ঈদুল আজহায় অ্যালবিনো জাতের এই মহিষটিকে কোরবানি দেওয়ার কথা ছিল। এর আগে, নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো থেকে একে কিনেছিলেন কেরানীগঞ্জের এক ক্রেতা।
তবে আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ক্রেতাকে মূল্য ফেরত দিয়ে মহিষটিকে খামারে ফেরত নেওয়া হয়েছে। আপাতত সেখানেই একে লালন-পালন করা হবে।
উল্লেখ্য, এ বছর দেশের বাজারে কোরবানির হাটে যেসকল পশু আলোড়ন তুলেছিল তার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এই মহিষটি।
ইরান যুদ্ধের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্টের নামে নামকরণের কারণে মহিষটি দেশের গণ্ডি পেরিয়েছে বিদেশি সংবাদমাধ্যমেও শিরোনামে উঠে আসে।
এমনকি ইরানের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকেও মহিষটির ছবি পোস্ট করে ট্রাম্পকে ব্যাঙ্গ করা হয়। মহিষের ছবি দিয়ে পোস্টে ইরান লিখেছে, ‘আহারে বে চারা! ডোনাল্ড ট্রাম্পের সাথে তুলনা করায় মন খারাপ বাংলাদেশি মহিষের!
আপনার মতামত লিখুন :