
নারায়ণগঞ্জ জেলা কারাগারে ঈদ উল আযহা উপলক্ষে বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যাবস্থা করা হয়েছে। এছাড়াও ঈদ উপলক্ষে বন্দীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) নারায়ণগঞ্জ জেলা কারাগার ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
এবারের ঈদে কারাগারে মোট বন্দি আছেন ১ হাজার ৫৫২ জন। ঈদের দিন সকালে বন্দিদের জন্য কারাগারের ভেতরেই ঈদের জামাতের আয়োজন করা হয়৷ ঈদের জামাতে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ আব্দুল্লাহ।
ঈদের দিন বন্দীদের জন্য বিশেষ খাবারের আয়োজন হিসে সকালের খাবারে পায়েস, সেমাই, মুড়ি দেয়া হয়েছে। দুপুরে পোলাও, গরু ও মুরগীর মাংস, মিষ্টি, পান সুপারি ও কোল্ড ড্রিংস দেয়া হয়েছে।
এছাড়াও সন্ধ্যায় থাকবে সাদা ভাত, আলুর দম ও মাছ থাকছে। ঈদের পরবর্তী তিনদিন বন্দিদের একবার বাড়ি থেকে আনার খাবার খেতে দেয়া হবে।
নারায়ণগঞ্জ জেল সুপার ফোরকান জানান, ঈদের দিন কারাবন্দিদের জন্য উন্নত মানের খাবারের আয়োজন করা হয়েছে। এছাড়াও ঈদে পরিবারের সদস্যদের সা
আপনার মতামত লিখুন :