
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে ঘরে ঘরে গার্বেজ পলি ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) টিম খোরশেদ ও ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’-এর উদ্যোগে দিনব্যাপী ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় প্রত্যেক কোরবানিদাতার বাসায় একটি করে গার্বেজ পলি ও ২০০ গ্রাম করে ব্লিচিং পাউডার পৌঁছে দেওয়া হয়।
ঈদের সময় কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও দুর্গন্ধ রোধে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাসাবাড়িতে বর্জ্য নির্দিষ্ট পলিতে সংরক্ষণ করা হলে পরিচ্ছন্নতাকর্মীদের কাজ সহজ হবে এবং পরিবেশ দূষণও কমবে।
সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর বিএনপির নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ঈদের আনন্দের পাশাপাশি আমাদের পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয়টিও মাথায় রাখতে হবে। কোরবানির বর্জ্য যত্রতত্র ফেলে রাখলে দুর্গন্ধ ও নানা রোগের ঝুঁকি তৈরি হয়। তাই আমরা চেষ্টা করেছি সাধারণ মানুষের দোরগোড়ায় পরিচ্ছন্নতা সামগ্রী পৌঁছে দিতে।
তিনি আরও বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নারায়ণগঞ্জ গড়তে সবাইকে সচেতন হতে হবে। নাগরিকদের সহযোগিতা ছাড়া কোনো উদ্যোগই সফল হবে না।
আপনার মতামত লিখুন :