‘আমি পাপী, তিনি জামিনদার’ গানে ঈদ আনন্দে মাতলেন কারাবন্দিরা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মে ২৮, ২০২৬, ৮:০৩ অপরাহ্ন / ১০০০
‘আমি পাপী, তিনি জামিনদার’ গানে ঈদ আনন্দে মাতলেন কারাবন্দিরা

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দিদের জন্য নেওয়া হয়েছে নানা আয়োজন। বিশেষ খাবার, ঈদের জামাত, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছেন কারাবন্দিরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় ইসলামি গান ‘আমি পাপী, তিনি জামিনদার’ সহ নানান গান বাজনা ও অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে ঈদ উদযাপন করেন তারা।

 

বৃহস্পতিবার (২৮ মে) নারায়ণগঞ্জ জেলা কারাগারে গিয়ে দেখা যায়, সকাল থেকেই বন্দিদের মাঝে ঈদের আমেজ বিরাজ করছে। পরিবার-পরিজন থেকে দূরে থাকলেও কারা প্রশাসনের উদ্যোগে উৎসবের পরিবেশ তৈরি হয় কারাগারের ভেতরে।

 

কারাগার সূত্রে জানা গেছে, বর্তমানে জেলা কারাগারে মোট ১ হাজার ৫৫২ জন বন্দি রয়েছেন। ঈদের দিন সকালে কারাগারের ভেতরেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন হাফেজ আব্দুল্লাহ। নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

 

ঈদ উপলক্ষে বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থাও করা হয়। সকালের নাস্তায় ছিল পায়েস, সেমাই ও মুড়ি। দুপুরে পরিবেশন করা হয় পোলাও, গরু ও মুরগির মাংস, মিষ্টি, পান-সুপারি ও কোমল পানীয়। এছাড়া রাতের খাবারে রাখা হয়েছে মাছ, আলুর দম ও সাদা ভাত।

 

দুপুরের পর কারাগারের ভেতরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বন্দিদের অংশগ্রহণে গান, কবিতা আবৃত্তি ও বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠিত হয়। এসময় ‘আমি পাপী, তিনি জামিনদার’ গানটি পরিবেশন হলে অনেক বন্দিকে আবেগঘন পরিবেশে গলা মেলাতে দেখা যায়। এছাড়া বন্দিদের জন্য ছোট পরিসরে খেলাধুলারও আয়োজন করা হয়।

 

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের পরবর্তী তিন দিন বন্দিদের একবার করে পরিবারের পাঠানো খাবার খাওয়ার সুযোগ দেওয়া হবে। এতে পরিবার থেকে বিচ্ছিন্ন বন্দিদের মাঝে কিছুটা স্বস্তি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার ফোরকান বলেন, “ঈদ উপলক্ষে বন্দিদের জন্য উন্নত খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারা যেন কিছুটা হলেও ঈদের আনন্দ অনুভব করতে পারেন, সেই চেষ্টা করেছি। পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থাও রাখা হয়েছে।”

 

narayanganjpost

সর্বশেষ

জনপ্রিয়

সহকর্মীদের সঙ্গে ঈদের নামাজ, শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে পুলিশ সুপার

 

শহীদদের নামে ‘উই আর ভলেন্টিয়ার’-এর কোরবানির আয়োজন

 

৮ ঘন্টায় না.গঞ্জকে বর্জ্য মুক্ত করার প্রতিশ্রুতি

 

‘আমি পাপী, তিনি জামিনদার’ গানে ঈদ আনন্দে মাতলেন কারাবন্দিরা

 

সিদ্ধিরগঞ্জে পশুর হাটের স্বেচ্ছাসেবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

নারায়ণগঞ্জে ত্যাগের মহিমায় ঈদ উল আযহা উদযাপন

 

একদিনের কসাই তারা

 

ঈদ উল আযহায় চিরচেনা শহর অচেনা

 

ঈদের দিনে কারাবন্দীদের জন্য বিশেষ খাবার

 

কোরবানিদাতাদের মাঝে গার্বেজ পলি ও ব্লিচিং পাউডার বিতরণ

 

না.গঞ্জে প্রস্তুত বিনোদন কেন্দ্র, ঈদের দিনে নেই দর্শনার্থী

 

সিদ্ধিরগঞ্জে মাদ্রাসার ছাত্রকে চোখ বেধে নির্যাতনের অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

 

আব্রাহাম হত্যার প্রধান আসামি মোবারককে ইন্টারপোলের সহযোগিতায় গ্রেফতার

 

রূপগঞ্জবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বাদশা

 

ঈদে কারাবন্দীদের জন্য বিশেষ আয়োজন

 

জামিন হলেও মুক্তি মেলেনি, কারাগারেই আইভীর ঈদ

 

২৪ শহীদ পরিবারে কুরবানির খাসী পৌঁছে দিল এনসিপি

 

মাসদাইরের জলাবদ্ধতা নিরসনে খোরশেদ, টিপুর নেতৃত্বে ড্রেন পরিষ্কার

 

কাঞ্চন পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শাহীন মিয়া

 

এমপি দিপুর পক্ষ থেকে রূপগঞ্জবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন শাওন

 

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশনের কন্ট্রোল রুম চালু

 

ফতুল্লা ও সোনারগাঁয়ে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় সৌদির সাথে মিল রেখে ঈদ উদযাপন

 

নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন আক্তার হোসেন খোকন শাহ

 

নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শওকত ওসমান

 

শিশুকে ধর্ষণচেষ্টা, ফেরিওয়ালাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

 

‘ডোনাল্ড ট্রাম্প’কে লাল গালিচায় বিদায়

 

বকেয়া বেতনের দাবিতে সোনারগাঁয়ে মহাসড়ক অবরোধ

 

নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুই ঈদ জামাতের সময়সূচি ঘোষণা

 

ঈদ হোক সম্প্রীতি, সহমর্মিতা ও ঐক্যের উৎসব: মোরশেদ সারোয়ার সোহেল

 

বন্দরে ৭ বছরের শিশুকে কার্টুন দেখানোর কথা বলে ধর্ষণের চেষ্টা

 

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন তনু

 

১৪৮ কোটি টাকার মেগা প্রকল্প পরিদর্শনে সোনারগাঁয়ে সাংস্কৃতিক প্রতিমন্ত্রী

 

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ বিদেশী নাগরিক আটক

 

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন রুহুল আমিন

 

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ওমর হোসেন

 

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইসমাইল মামুন

 

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাসুদ

 

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নাহিদ

 

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাসুম বিল্লাহ

 

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন শান্ত

 

সোয়া ৪ লাখ টাকার গরু নিয়ে উধাও ট্রাকচালক-দালাল

 

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন আলতাফ

 

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মামুন মাহমুদ

 

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাচ্চু

 

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন হুমায়ন

 

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সায়েম

 

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন এ এইচ সৌরভ

 

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন রাজীব

 

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাগর

 

সকল