
ফতুল্লার বক্তাবলীতে শিশু ধর্ষণ: চিকিৎসাধীন অবস্থায় মারা গেল সেই ধর্ষক হিরু
নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু ধর্ষণে অভিযোগে গণপিটুনির শিকার তরুণ ৬ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।
ফতুল্লা মডেল থানার পরির্দশক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে ঢাকা মেডিকেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নিহত যুবকের নাম হিরু। ২১ বছর বয়সী এ তরুণ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের বাসিন্দা মনির হোসেনের ছেলে।
গত ২২ মে বিকেলে হিরুর বিরুদ্ধে একই এলাকার ৬ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে।রাতে তাকে আটক করে স্থানীয় লোকজন। পরে গণপিটুনি দিলে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় বলে জানিয়েছিল পুলিশ।
ধর্ষণের ঘটনায় পরদিন ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে হিরুকে প্রধান আসামি এবং তার বন্ধু একই এলাকার জামাল হোসেনের ছেলে মো. সোহেলকে ধর্ষণে সহযোগী হিসেবে উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় একটি মামলা করেন।
পুলিশ পরিদর্শক আনোয়ার বলেন, হিরু পুলিশি পাহারায় চিকিৎসাধীন ছিলেন। তার মরদেহ শাহবাগ থানার তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।
হিরুর মৃত্যুর ঘটনায় ফতুল্লা থানায় একটি হত্যা মামলা করা হবে জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, “নিহতের স্বজনরা মরদেহ দাফন করে থানায় এলে মামলা গ্রহণ করা হবে। এটি হবে হত্যা মামলা।
আপনার মতামত লিখুন :