সিদ্ধিরগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ১০:২৮ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১১০ পুরিয়া হেরোইনসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

 

শনিবার (৬ জুন) দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টা ৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইল উত্তর শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে আবু ইউসুফ (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।এছাড়া রাত ১২টা ৪৫ মিনিটে ১ নম্বর ওয়ার্ডের মিতালী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মহিন উদ্দিন (৩৮), ইউসুফ ওরফে সোহাগ (২৪) এবং শিহাব শেখ (২০) নামে তিনজনকে আটক করা হয়।পরে রাত ৩টা ২৫ মিনিটে হিরাঝিল ৩ নম্বর গলি মসজিদ রোড এলাকায় অভিযান চালিয়ে সাইদুর রহমান আওলাদ (৫২) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ তালিকাভুক্ত করে জব্দ করা হয়েছে।পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আবু ইউসুফের বিরুদ্ধে পূর্বে একটি মামলা বিচারাধীন রয়েছে।