বন্দরে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার-৬


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুন ১১, ২০২৬, ১০:১৫ অপরাহ্ন / ১০০০
বন্দরে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার-৬

বন্দরে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার-৬

 

বন্দরে ১২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয়। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার লাউসার এলাকার আব্দুল মালেক মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন (৫৪) ও একই এলাকার মৃত মোতালেব মিয়ার মেয়ে তাসলিমা বেগম(৪০)। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক (খ সার্কেল) মোঃ এনামুল হক বাদী হয়ে ধৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৮(৬)২৬। ধৃতদের উল্লেখিত মাদক মামলায় বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বুধবার (১০ জৃন) দুপুর ২টায় বন্দর উপজেলার লাউসারস্থ ধৃত মাদক কারবারি জাহাঙ্গীর বাড়ীতে অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ এদেরকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় জানিয়েছে, ধৃত মাদক কারবারি দীর্ঘ দিন ধরে বন্দরে লাউসারসহ বিভিন্ন এলাকায় অবাধে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিল। ###

 

 

অপর দিকে সোনারগাঁ থানার জিআর মামলার সাঁজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ৪ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার রামনগর এলাকার আব্দুল সাত্তার মিয়ার ছেলে সোনারগা থানার রুজুকৃত ৩৩(১২)১১ নং মামলার সাঁজাপ্রাপ্ত আসামী আরমান (২৬) বন্দর থানার পিচকামতাল এলাকার মৃত হাজী আব্দুল করিম মুন্সি ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আলমগীর ওরফে আকাশ (৩৩) একই থানার গকুলদাসেরবাগ এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শরীফ হোসেন (৩০) ও বালিয়াগাও এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সোহাগ (২০)। ধৃতদের বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত বুধবার (১০ জুন) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।