বন্দরে এসএসসি পরিক্ষার্থী আমেনা অপহরন মামলায় মসজিদের ইমাম গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুন ১১, ২০২৬, ১০:১৮ অপরাহ্ন / ১০০০
বন্দরে এসএসসি পরিক্ষার্থী আমেনা অপহরন মামলায় মসজিদের ইমাম গ্রেপ্তার

বন্দরে এসএসসি পরিক্ষার্থী আমেনা অপহরন মামলায় মসজিদের ইমাম গ্রেপ্তার

 

বন্দরে এসএসসি পরিক্ষার্থী অপহরণের ঘটনায় স্থানীয় মসজিদের ইমাম আব্দুল্লা আল মাসউদ (৩৮)কে গ্রেপ্তারসহ অপহৃত এসএসসি পরিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ।

অপহৃতা শিক্ষার্থী আমেনা শরীফ ফিহা বন্দর থানার ৭নং নবীগঞ্জ রোড এলাকার ফারুকুল ইসলামের মেয়ে। সে নবীগঞ্জ গালর্স স্কুলের এসএসসি পরিক্ষার্থী।

এ ব্যাপারে অপহৃতা পরিক্ষার্থী মা আমজাদী বেগম বাদী হয়ে গত বুধবার (১০ জুন) রাতে লম্পট ইমাম আব্দুল্লা আল মাসউদকে আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৭(৬)২৬। এর আগে গত মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৪টায় বন্দর থানার নবীগঞ্জ সিএনজি স্ট্যান্ড সংলগ্ন পাঁকা রাস্তার উপরে এ অপহরনের ঘটনাটি ঘটে।

জানা গেছে, বাদিনী মেয়ে আমেনা শরীফ ফিহা নবীগঞ্জ গালর্স স্কুলের এসএসসি পরিক্ষার্থী। বিবাদী আব্দুল্লা আল মাসউদ একই থানার নবীগঞ্জ উত্তরপাড়া গনী বেপারী জামে মসজিদে ইমামতি করে আসছিল। এ সুবাদে বিবাদী ইমাম আব্দুল্লা আল মাসউদ দীর্ঘ ৫ বছর ধরে বাদিনী বাসায় এসে বাদিনী মেয়ে আমেনা শরীফ ফিহাকে প্রাইভেট পড়িয়ে আসছিল। বিভিন্ন সময়ে বিবাদী আব্দুল্লা আল মাসউদ বাদিনী মেয়েকে প্রেম ভালোবাসার প্রস্তাবসহ বিয়ের প্রলোভন দেখিয়ে আসছিল। এর ধারাবাহিকতা গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় এসএসসি পরিক্ষার্থী আমেনা শরীফ ফিহা প্রাকটিকাল খাত কেনার জন্য তার নিজ বাসা হইতে বের হয়ে বন্দর থানার নবীগঞ্জ সিএনজি স্ট্যান্ড সংলগ্ন পাঁকা রাস্তার উপরে আসলে ওই সময় ইমাম আব্দুল্লা আল মাসউদসহ অজ্ঞাত নামা ২/৩ জন বিবাদীগন পূর্ব পরিকল্পনা অনুযায়ী এসএসসি পরিক্ষার্থী আমেনা শরীফ ফিহা কে জোর পূর্বক অজ্ঞাতনামা সিএনজিযোগে অপহরন করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়।

 

এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, অভিযোগ পেয়ে পুলিশ থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অপহরনকারিকে গ্রেপ্তারসহ ভিকটিম আমেনা শরীফ ফিহাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃতকে ওই মামলায় বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।