সোনারগাঁয়ে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁয়ে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অভিযান চালিয়ে ৮০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার-এর তত্ত্বাবধানে এসআই আরিফুজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল ১২ জুন ২০২৬ সকাল ৭টা ৫ মিনিটে সোনারগাঁও থানাধীন কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন রোড এলাকায় অভিযান পরিচালনা করে।

 

অভিযানকালে চেঙ্গাইন রোডের ফ্যান ফ্যাক্টরির সামনের পাকা রাস্তা থেকে মো. সজীব মিয়া (৩৪), মো. রুহুল আমিন বাবু (৩০) এবং মো. কাজী পারভেজ আহম্মেদ (৩১)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে সর্বমোট ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।