সোনারগাঁয়ে নাতনীকে ধর্ষণে ব্যর্থ হয়ে নানীকে ছুরিকাঘাত


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ৭:৪১ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁয়ে নাতনীকে ধর্ষণে ব্যর্থ হয়ে নানীকে ছুরিকাঘাত

সোনারগাঁয়ে নাতনীকে ধর্ষণে ব্যর্থ হয়ে নানীকে ছুরিকাঘাত

 

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে মাদক কারবারি কুখ্যাত অপরাধী জামানের (৪৫) বিরুদ্ধে।

 

ওই গৃহবধু লম্পটের হাত থেকে রক্ষা করতে এসে ছুরিকাঘাতে রক্তাক্ত গুরুতর আহম হয়েছেন নানি রেজিয়া বেগম (৬০)।

 

বুধবার (১৭ জুন) দুপুরে পিরোজপুর গ্রামে এই নৃশংস ঘটনায় চাঞ্ে র‌্যের সৃষ্টি হয়েছে ।

 

আহত রেজিয়া নিজে্ বাদী হয়ে অভিযুক্ত মাদক কারিবারি জামানের বিরুদ্ধে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

 

মাদক কারবারী লম্টপ জামান স্থানীয় সোবহান মিয়ার ছেলে এবং এলাকায় অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

 

জানা যায়, অভিযুক্ত জামান এলাকায় মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত। এলাকার বাসিন্দা হওয়ায় সে দীর্ঘদিন ধরেই রেজিয়া বেগমের নাতনি জান্নাতুল ফেরদৌসকে ইভটিজিং করাসহ অশ্লীল অঙ্গভঙ্গি ও কুপ্রস্তাব দিতো ।

 

জান্নাতুলের স্বামী মো. রাহাত (২৫) এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করলে জামান মারধর ও গালিগালাজ করে তান্ডব চালায়।

 

ওই ঘটনার ধারাবাহিকতায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জান্নাতুলকে বাড়িতে একা পেয়ে জামান ঘরে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে সে জান্নাতুলকে জোরপূর্বক শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করলে জান্নাতুলের আর্তচিৎকারে নানি রেজিয়া বেগম দ্রুত ঘরের সামনে ছুটেেআসেন। দরজা বন্ধ দেখে তিনি দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং নাতনিকে উদ্ধারের চেষ্টা চালানোর এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে জামান তার কোমরে থাকা ধারালো চাকু দিয়ে রেজিয়া বেগমকে আঘাত করে । এ সময় নানি ও নাতনিকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় জামান।

 

জানা গেছে, স্থানীয় বিএনপির কোনো পদ পদবী না থাকলেও চিহ্নিত এ মাদকসেবী বিএনপি নেতা দাবী করে দীর্ঘদিন যাবৎ এলাকায় দখল বানিজ্য ও রমরমা মাদক ব্যবসা চারেয় যাচ্ছে।

 

পিরোজপুর ইউনিয়ন সংলগ্ন স্থানীয় অবসরপ্রাপ্ত পশু ডাক্তার মোস্তফা মিয়ার বাড়ি দখলের জন্য স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে হামলাও চালায়ও এই অপরাধী। এ ঘটনায়ও ছেলে বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের হয়েছে৷

 

ঘটনার বিষয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নান এ ব্যপারে বলেন, বিএনপির নাম জড়িয়ে যে অপকর্ম করবে তাকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে ধরিয়ে দিবেন ৷ অন্যায়কারী কোনো ব্যক্তি আমাদের বিএনপির লোক হতে পারে না ৷