সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ১০:৩২ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার

সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার

 

 

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা চাঞ্চল্যকর ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সজিব আহম্মেদ ওরফে সাদ্দাম (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বৃহস্পতিবার (১৮ জুন ) সোনারগাঁ থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) সুরুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল কুমিল্লা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি সজিব আহম্মেদ ওরফে সাদ্দামকে আটক করে।

 

গ্রেপ্তারকৃত সাদ্দামের পিতার নাম ছগির আহম্মেদ এবং মাতার নাম শিউলি। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মনারবাগ এলাকায়।

 

পুলিশ জানায়, ফয়জল হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।