বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে ৪ জন গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুন ২২, ২০২৬, ৯:৩৮ অপরাহ্ন / ১০০০
বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে ৪ জন গ্রেপ্তার
  • বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে ৪ জন গ্রেপ্তার

 

 

নারায়ণগঞ্জের বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (২১ জুন) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর স্বল্পেরচক এলাকার মকবুল প্রামনিকের ছেলে আবু সাঈদ (৪৪), একই থানার পূর্ব কেওঢালা এলাকার মৃত ঈমান উদ্দিন মিয়ার ছেলে সজিব খান (৩২), একই থানার মদনপুর ইউনিয়নের কলাবাড়ী এলাকার জাকারিয়া মিয়ার ছেলে রুমান (৩৮) ও একই থানার রামনগর এলাকার মৃত আব্দুল হালিম মিয়ার ছেলে শান্ত (৩৫)।

 

পরে গ্রেপ্তারকৃতদের সোমবার (২২ জুন) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে।