ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সানাউল্লাহ গ্রেফতার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুন ২৩, ২০২৬, ২:৩০ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সানাউল্লাহ গ্রেফতার

ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সানাউল্লাহ গ্রেফতা

 

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সানাউল্লাহকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

 

সোমবার (২২ জুন) রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার দাপা ইদ্রাকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক পরিস্থিতিকে কেন্দ্র করে এলাকায় সম্ভাব্য অস্থিতিশীলতা ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সানাউল্লাহর বিরুদ্ধে ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার প্রেক্ষিতে তাকে আটক করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু করেছে পুলিশ।

 

অভিযান চলাকালে এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়। গ্রেফতারের পর তাকে ফতুল্লা মডেল থানায় নেওয়া হয়েছে।

 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।