সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ ৬ জন গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুলাই ২, ২০২৬, ৫:৫৬ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ ৬ জন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ ৬ জন গ্রেপ্তার

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী আন্দোলন-সংশ্লিষ্ট মামলার এক আসামিসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বৈষম্যবিরোধী আন্দোলন-সংশ্লিষ্ট মামলার এক আসামিকে গ্রেপ্তারের পাশাপাশি বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও অন্যান্য অভিযোগে আরও পাঁচজনকে আটক করা হয়। অভিযান শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সন্ত্রাস, মাদক ও বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।