ফতুল্লায় বিকাশ ব্যবসায়ী হত্যা রহস্য উদঘাটন, মূলহোতাসহ তিনজন গ্রেফতার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুলাই ৩, ২০২৬, ৩:৪২ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় বিকাশ ব্যবসায়ী হত্যা রহস্য উদঘাটন, মূলহোতাসহ তিনজন গ্রেফতার

ফতুল্লায় বিকাশ ব্যবসায়ী হত্যা রহস্য উদঘাটন, মূলহোতাসহ তিনজন গ্রেফতার

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিকাশ ব্যবসায়ী মোতালেব হোসেন হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডের মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

 

পুলিশ জানায়, ব্যবসায়িক লেনদেন ও অর্থসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। তদন্তে উঠে এসেছে, প্রধান অভিযুক্ত পূর্বপরিকল্পনা অনুযায়ী মোতালেব হোসেনকে ডেকে নিয়ে হত্যা করে। পরে মরদেহ তোশকে মুড়িয়ে একটি ইজিবাইকে করে সড়কের পাশে ফেলে দেওয়া হয়। ঘটনার পর প্রযুক্তির সহায়তা, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে হত্যার রহস্য উদঘাটন করা হয়।

 

পুলিশের অভিযানে হত্যাকাণ্ডের মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে হত্যার পরিকল্পনা, মরদেহ গোপনের চেষ্টা এবং ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হত্যাকাণ্ডে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।