সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ ৪ জন গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুলাই ৩, ২০২৬, ৪:১০ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ ৪ জন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ ৪ জন গ্রেপ্তার

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী আন্দোলন-সংশ্লিষ্ট মামলার এক আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শুক্রবার (৩ জুলাই) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন বৈষম্যবিরোধী আন্দোলন-সংশ্লিষ্ট মামলার এজাহারভুক্ত আসামি। অপর তিনজনকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।