ফতুল্লায় জিসান হত্যা : মাদক নির্মূল কমিটির সম্পাদকই মাদক সেবী


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুলাই ৫, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় জিসান হত্যা : মাদক নির্মূল কমিটির সম্পাদকই মাদক সেবী

ফতুল্লায় জিসান হত্যা : মাদক নির্মূল কমিটির সম্পাদকই মাদক সেবী

 

ফতুল্লায় ছিনতাইয়ের অভিযোগে এনে বাসা থেকে তুলে এনে জিসান নামের এক যুবককে হত্যা করা হয়েছে।

অথচ ছিনতাইয়ের প্রমানতো কোথায়ও দিতে পারেনি। তবে, একটি পক্ষ জানিয়েছে, মাসদাইর আল ফালাহ সংগঠনের সাধারন সম্পাদক এবং এনায়েতনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুম্মন একজন মাদক ব্যবসায়ী ও মাদক সেবী। আর এই জুম্মনের মাদক বিক্রিতে রাজী না হওয়ায় পূর্ব পরিকল্পিত ভাবে নিহত যুবককে ছিনতাইকারী তকমা দিয়ে বাড়ী থেকে তুলে এনে পিটিয়ে হত্যা করা হয়।

আর এ হত্যাকান্ডের ঘটনার মধ্য দিয়ে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।

১. নিহত যুবক জিসান ছিনতাই করেছে এমন কোন সুষ্পষ্ট প্রমান এখনো কেউ দিতে পারেনি।

২. ছিনতাইয়ের শিকার ভোক্তভোগী কোন ব্যাক্তি সরাসরি জিসানের বিরুদ্ধে অভিযোগ করেননি।

৩. ছিনতাইয়ের অভিযোগে জিসানকে বাসা থেকে তুলে এনে মারধর না করে স্থানীয় পুলিশ ক্যাম্পের সহযোগিতা নিতে পারতেন অথচ, তা না করে আলা ফালাহ নামক সংগঠন তাদের নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে নিজেরাই আইন হাতে তুলে নিলেন।

এমন ন্যাক্কার জনক ঘটনার সুষ্টু তদন্ত করলেই ঘটনার বিস্তারিত তথ্য বের হয়ে আসবে বলে বিশ্বাস করেন সচেতন মহল। ঘটনার মূল রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করেন।