বন্দরে এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে সাংবাদিক সংগঠনের ফল উৎসব


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৬, ১০:০৮ অপরাহ্ন / ১০০০
বন্দরে এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে সাংবাদিক সংগঠনের ফল উৎসব

বন্দরে এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে সাংবাদিক সংগঠনের ফল উৎসব

নারায়ণগঞ্জের বন্দরে এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য আয়োজনে মৌসুমী ফল উৎসব ও বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

‎ মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে বন্দর ২০ নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দা মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয় গণমাধ্যমকর্মীদের যৌথ উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হয়।

বন্দর মডেল প্রেসক্লাব ও বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস এম শাহিনের সভাপতিত্বে এবং বন্দর মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এইচ এম উজ্জল সরকারের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্দর সাংবাদিক কল্যাণ সমিতি ও বন্দর মডেল প্রেসক্লাবের নেতারা দীর্ঘদিন ধরেই বিভিন্ন জনকল্যাণমূলক কাজে নিজেদের সম্পৃক্ত রেখেছেন। রোজা, ঈদ কিংবা শীতকালীন দুর্যোগ—সবসময়ই তারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। সাংবাদিকদের এমন মানবিক ও মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বক্তারা জানান, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

‎অনুষ্ঠানের শুরুতে মরহুম সাংবাদিক তানভীর আহমেদের মায়ের আত্মার মাগফেরাত কামনাসহ অসুস্থ সাংবাদিক আমির হোসেন, এস এম শাহীন ও লতিপ রানার পরিবারের সদস্যদের দ্রুত রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও প্রয়াত সকল সাংবাদিকদের স্মরণে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন উত্তর ব্যাপারীপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মনির হোসাইন।

‎ফল উৎসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ কবির হোসেন, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, মোহনা টিভির জেলা প্রতিনিধি আজমির ইসলাম, বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল ইসলাম, বন্দর প্রেসক্লাবের অর্থ সম্পাদক লতিপ রানা, বাংলাদেশ মহাপুরুষের সাংবাদিক ফোরামের বন্দর থানা শাখার সহ-সভাপতি আবুল বাশার।

‎এসময় আরও উপস্থিত ছিলেন নাগরিক টিভির প্রতিনিধি ইমন, যুগের চিন্তার প্রতিনিধি কিবরিয়া, ফ্রান্স প্রবাসী সমাজসেবক মোঃ সুজন বেপারী, সমাজসেবক মোঃ মামুন মিয়া, মোঃ বিপুল, মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ মিঠুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎ফল উৎসবের মাধ্যমে এতিম শিক্ষার্থীদের মুখে হাসি ফোটানো এবং আনন্দ ভাগাভাগি করার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।