সিদ্ধিরগঞ্জে দেড় ডজন মামলার আসামি মাদক সম্রাট রমজান ইয়াবাসহ গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৬, ১০:০২ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে দেড় ডজন মামলার আসামি মাদক সম্রাট রমজান ইয়াবাসহ গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে দেড় ডজন মামলার আসামি মাদক সম্রাট রমজান ইয়াবাসহ গ্রেপ্তার

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক কারবারি রমজান (৩৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদক, হত্যা ও বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট হত্যা মামলাসহ মোট ১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক ১০টা টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী কবরস্থান সংলগ্ন ব্রিজের ওপর থেকে রমজানকে গ্রেপ্তার করা হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার রমজান সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকার বাসিন্দা।

 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠায়।

 

পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।