নারায়নগঞ্জে রথযাত্রা উপলক্ষে হিন্দু নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬, ২:৩৮ অপরাহ্ন / ১০০০
নারায়নগঞ্জে রথযাত্রা উপলক্ষে হিন্দু নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা

নারায়নগঞ্জে রথযাত্রা উপলক্ষে হিন্দু নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা

 

আসন্ন রথযাত্রা উৎসবকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিত

 

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

 

তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের অন্যতম ঐতিহ্য। রথযাত্রা উপলক্ষে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। পাশাপাশি গুজবে বিভ্রান্ত না হয়ে যেকোনো তথ্য দ্রুত পুলিশকে জানাতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

 

সভায় রথযাত্রার শোভাযাত্রার নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, যান চলাচল নিয়ন্ত্রণ, স্বেচ্ছাসেবকদের ভূমিকা এবং সংশ্লিষ্ট সকলের সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দিরের সভাপতি, ইসকনসহ হিন্দু ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের গৃহীত নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেন।