সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬, ৩:১৩ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতা

 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।

 

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে থানার একটি চৌকস আভিযানিক দল শুক্রবার (১০ জুলাই ) সকাল আনুমানিক ১১টা ১৫ মিনিটে সোনারগাঁও থানাধীন বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

 

অভিযানকালে সমতা বেগম (৪৫) নামে এক নারীকে ১ (এক) কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। তিনি নুনেরটেক গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা।

 

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।