
মদনগঞ্জ দারুস সালাম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ
নারায়ণগঞ্জের বন্দরের মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা-এর উদ্যোগে “অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬” সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সিনিয়র সহকারী সচিব ও উপ-পরিচালক (ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা) জনাবা মারিয়া হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ ফয়সাল মো. সাগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক রুদ্রবার্তা-এর সহকারী সম্পাদক এম. এইচ. মুহসীন দেওয়ান, লক্ষ্যারচর উত্তরপাড়া বাইতুল মামুর জামে মসজিদের সভাপতি মো. আশরাফ উদ্দিন সরকার, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. গোলাম নবী মুরাদ, বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক মো. মনোয়ার হোসেন মন্টু, প্রাইম ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার জোনায়েদ আহমেদ, মদনগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুন, অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা (BHDS)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোমিন ইসলাম এবং ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি শিউলী আক্তার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ ক্বারী মাওলানা রবিউল ইসলাম। এ সময় পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রথম সাময়িক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, সচেতন অভিভাবক এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে বিশেষ অবদান রাখা ব্যক্তিদেরও সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথি জনাবা মারিয়া হক তাঁর বক্তব্যে বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাদের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলিতে গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একযোগে কাজ করতে হবে।”
সভাপতি ও অন্যান্য অতিথিরাও শিক্ষার্থীদের দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং মাদ্রাসার সার্বিক অগ্রগতি কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :