দেওভোগ মাদ্রাসায় ফের উত্তেজনা, অধ্যক্ষের পদত্যাগ দাবি শিক্ষার্থীদের


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬, ৭:৫৪ অপরাহ্ন / ১০০০
দেওভোগ মাদ্রাসায় ফের উত্তেজনা, অধ্যক্ষের পদত্যাগ দাবি শিক্ষার্থীদের

দেওভোগ মাদ্রাসায় ফের উত্তেজনা, অধ্যক্ষের পদত্যাগ দাবি শিক্ষার্থীদে

 

নগরীর দেওভোগ জামিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবু তাহের জিহাদী হুজুরের পদত্যাগ দাবিতে আবারো আন্দোলন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। শনিবার ১১ জুলাই সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টিতে ভিজে মাদ্রাসা প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন করে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা দাবি তুলেন দফা এক দাবি এক জিহাদীর পদত্যাগ। বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন সহ মাদ্রাসার অভ্যন্তরে দেয়ালে জিহাদী হুজুর এর পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান গ্লার্ভেটি করতেও দেখা গেছে।

 

আন্দোলনকারী ছাত্ররা জানান, আমরা কারো উস্কানিতে এই আন্দোলন করছি না। আমরা ছাত্ররা আমাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করছি। সম্প্রতি যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের প্রেক্ষিতে আমাদেরকে তিনদিনের সময় দেওয়া হয়েছিলো। তিনদিন অতিবাহিত হলেও আমাদের কোনো দাবি পূরণ করা হয় উল্টো আমাদেরকে জিহাদী হুজুর বিভিন্ন হুমকি ধমকি প্রদর্শন করছেন তাই আমরা এক দফা নিয়ে আন্দোলনে নেমেছি।

 

এর আগে দেওভোগ মাদ্রাসায় মুফতি হারুন অর রশিদ এর বহিষ্কার প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। সে সময় অভিযোগ উঠেছিলো জামায়াত শিবিরের লোকজন দিয়ে কমিটি করা হয়েছে। মাদ্রাসার ভেতরে তিনজনকে আটকে রাখা হয়েছে এমন খবরে এক সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে এলাকাবাসী মাদ্রাসার চারপাশ ঘিরে ফেলে। সেই সময় পরিস্থিতি সামাল দিতে দেওভোগ মাদ্রাসায় উপস্থিত হয়েছিলেন জেলা ছাত্রদলে সাবেক সভাপতি জাকির খান, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জমিয়ত নেতা মনির হোসেন কাশেমী, মাওলানা ফেরদাউসুর রহমান সহ অনেকে।

 

সে সময় জাকির খান উত্তেজিত জনতাকে নিবৃত্ত করেন। সেই সাথে মাদ্রাসার আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনা করে তিনদিনের মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছিলেন।

 

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, তিনদিনের মধ্যে তাদের দাবি পূরণ না হওয়ায় তারা নতুন করে এক দফা দাবি নিয়ে শনিবার থেকে নতুন করে আন্দোলনে নেমেছেন।