ফতুল্লা মডেল থানা পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন / ১০০০
ফতুল্লা মডেল থানা পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির

ফতুল্লা মডেল থানা পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির

 

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির ফতুল্লা মডেল থানা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সেবার মান, বিভিন্ন শাখার কার্যক্রম এবং অবকাঠামোগত সুবিধা ঘুরে দেখেন।

 

এ সময় জেলা প্রশাসক থানায় আগত সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলে তাদের মতামত শোনেন। পাশাপাশি পুলিশ সদস্যদের জনগণকে দ্রুত, আন্তরিক ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।

 

পরিদর্শনের শুরুতে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম ফুল দিয়ে জেলা প্রশাসককে স্বাগত জানান এবং থানার সার্বিক কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্তভাবে অবহিত করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. ফয়েজ উদ্দিন আহম্মেদ, ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. আজিজ এবং থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

 

পরিদর্শন শেষে জেলা প্রশাসক থানার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং জনগণের আস্থা অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।