বন্দরে জনতা কর্তৃক আটক তৌকিরকে চুরি মামলায় আদালতে প্রেরণ 


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ৯:৩৪ অপরাহ্ন / ১০০০
বন্দরে জনতা কর্তৃক আটক তৌকিরকে চুরি মামলায় আদালতে প্রেরণ 

বন্দরে জনতা কর্তৃক আটক তৌকিরকে চুরি মামলায় আদালতে প্রেরণ

 

বন্দরে তৌকির আহাম্মদ (৩২) নামে এক চোরকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। ধৃত চোর তৌকির আহাম্মদ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ছনখোলা এলকার দীল মোহাম্মদ মিয়ার ছেলে।

 

সোমবার (১৩ জুলাই) রাতে বন্দর উপজেলার ছনখোলা এলকা থেকে ওই চোরকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়।

ধৃতকে মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১৪(৭)২৬ নং চুরি মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত শুক্রবার (২৬ জুন) দুপুর ২টা হইতে গত মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টার মধ্যে যে কোন সময়ে বন্দর এইচ এম সেন রোডস্থ আলম মিয়ার ভাড়াটিয়া বাসায় এ চুরির ঘটনাটি ঘটে।

 

জানা গেছে, শুক্রবার (২৬ জুন) দুপুর ২টা হইতে গত মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টার মধ্যে যে কোন সময়ে অজ্ঞাত চোরের দল ভাড়াটিয়ার ঘরের দরজার তালা খুলে ভিতরে অনাধিকার প্রবেশ করে ৪টি ৮ আনা ওজনের স্বর্ণের আংটি, ২.৫ ভরি ওজনের ১টি স্বর্ণের গলার হার, ৮ আনা ওজনের ১ জোড়া কানের দুল ও একই স্থানে রক্ষিত নগদ ১ লাখ ১০ হাজার টাকা ও ৪ কার্টন বেনসন সিগারেটসহ সর্বমোট ১১ লাখ ৫০ হাজার টাকা মালামাল চুরি করে নিয়ে যায়।