বন্দরে থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা 


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ৬:২৯ অপরাহ্ন / ১০০০
বন্দরে থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা 
  1. বন্দরে থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা

 

নারায়ণগঞ্জ বন্দর থানায় নিজের শরীরে কেরোসিন ঢেলে আত্নহত্যার চেষ্টা করে এক মাদক ব্যাবসায়ী।তাকে নিবৃত্ত করে হেফাজতে নিয়েছে পুলিশ।এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুর ২ টার দিকে থানার ডিউটি অফিসারের কক্ষের সামনে এ ঘটনা ঘটে।

 

আত্নহত্যার চেষ্টাকারী মাদক ব্যাবসায়ী হলেন একরামপুর ইস্পাহানি এলাকার হাবিবুর রহমান হবির ছেলে রমজান (৪০)।

তার বিরুদ্ধে এক ডজনের বেশি মাদকের মামলা রয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়,পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যাবসায়ী হবির ছেলে রমজান হাতে একটা কেরোসিনের গ্যালন নিয়ে দুপুর বেলায় থানার ভেতর ঢুকে গেটের সামনে দাড়িয়ে নিজের শরীরে কেরোসিন ঢেলে দেয় এবং আগুন লাগিয়ে আত্নহত্যার চেষ্টা করে।এসময় স্থানীয় কয়েকজনের নাম ধরে চিতকার করে রমজান। একপর্যায়ে ওসি জামাল উদ্দিন ও অন্যান্য অফিসার কোর্স গিয়ে তাকে নিবৃত্ত করে। পরে রমজান কে নিরাপদে থানা হেফাজতে নেওয়া হয়।বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

 

জানতে চাইলে অফিসার ইনচার্জ (ওসি)জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,থানা প্রাঙ্গণে ডাক চিৎকার শুনে দ্রুত বেড় হয়ে গায়ে কেরোসিন ঢালা অবস্থায় রমজান কে নিরাপদে হেফাজতে নেওয়া হয়।তার বিরুদ্ধে অনেক গুলো মাদকের মামলা রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, রমজানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।