শহরে হকার পূনর্বাসনের উদ্যোগ নাসিকের : সম্ভাব্য স্থান পরিদর্শনে প্রশাসক


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ১০:০৯ অপরাহ্ন / ১০০০
শহরে হকার পূনর্বাসনের উদ্যোগ নাসিকের : সম্ভাব্য স্থান পরিদর্শনে প্রশাসক

শহরে হকার পূনর্বাসনের উদ্যোগ নাসিকের : সম্ভাব্য স্থান পরিদর্শনে প্রশাসক

 

নারায়ণগঞ্জ শহরের ফুটপাত দখলমুক্ত রেখে হকারদের জন্য পরিকল্পিত পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)। এ লক্ষ্যে সম্ভাব্য পুনর্বাসন এলাকা পরিদর্শন করেছেন নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

 

‎‎বুধবার (১৫ জুলাই) সকালে শহরের ২নং রেলগেইট থেকে চাষাড়া মহিলা কলেজ পর্যন্ত রেললাইনের একপাশের এলাকা ঘুরে দেখেন তিনি।

‎‎এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সম্ভাব্য স্থান, অবকাঠামোগত সুবিধা এবং হকারদের পুনর্বাসনের উপযোগিতা নিয়ে আলোচনা করেন।

‎‎পরিদর্শনকালে প্রশাসক সাখাওয়াত হোসেন খানের সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

‎‎সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, নগরীর যানজট ও ফুটপাত দখলের সমস্যা নিরসনের পাশাপাশি হকারদের জীবিকা নির্বিঘ্ন রাখতে একটি পরিকল্পিত পুনর্বাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সম্ভাব্য স্থান পরিদর্শনের মাধ্যমে বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ‎‎নগরবাসীর চলাচলে স্বস্তি ফিরিয়ে আনা এবং হকারদের জন্য একটি সুশৃঙ্খল ও স্থায়ী ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নাসিকের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।