বিএনপি প্রতিটি নেতা-কর্মীরা ফ্যাসিষ্টদের নির্যাতনের শিকার : দিদার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অগাস্ট ১১, ২০২৬, ৭:১২ অপরাহ্ন / ১০০০
বিএনপি প্রতিটি নেতা-কর্মীরা ফ্যাসিষ্টদের নির্যাতনের শিকার : দিদার

বিএনপি প্রতিটি নেতা-কর্মীরা ফ্যাসিষ্টদের নির্যাতনের শিকার : দিদার

 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ১৪নং ওয়ার্ডের সভাপতি, কাউন্সিলর প্রার্থী ও নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আহ্বায়ক পদপ্রার্থী দিদার খন্দকার বলেছেন, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নারায়ণগঞ্জ জেলা কমিটি অনুমোদন দেয়া হয়েছে। আগামীতে নারায়ণগঞ্জ মহানগর কমিটি গঠন করা হবে। আমাদের মধ্যে কোন বিরোধ দ্বন্দ্ব নেই, কারো দ্বিমত নেই। তাই নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের শক্তিশালী কমিটি দেয়া হোক। যেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর একত্রে যে কোন কর্মসূচী পালনে সবচেয়ে বড় শক্তিশালী হবে। ঢাকা থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে কর্মসূচী দিবেন আমরা এক ঘন্টার মধ্যে নারায়ণগঞ্জের নেতা-কর্মীরা উপস্থিত থাকবে। আমরা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দল করি। আমাদের তারেক রহমান যে নিদের্শনা দিবেন কেন্দ্রীয় কমিটির সাথে নারায়ণগঞ্জের নেতা-কর্মীরা এক কাতারে অংশগ্রহণ করবে।

 

মঙ্গলবার ১১ আগষ্ট বেলা ১১টায় ৭১ এর স্বাধীনতা বিরোধী জামায়াতের ঔদ্বত্যপূর্ণ বক্তব্য এবং এনসিপি ডার্বি নাসিরের করুচিপূর্ণ ও শিষ্টচার বহির্ভূত রাজনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে জাতীয়তাবাদী

মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটি বিক্ষোভ মিছিল শেষে নারায়ণগঞ্জ মহানগর নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে এক আলোচনা সভায় তিনি

একথা বলেন।ঢাকার পাশে নারায়ণগঞ্জ জেলা অবস্থিত। বিগত ফ্যাসিষ্ট সরকার বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের বিএনপির নেতা-কর্মীরা রাজপথে ছিলো আছে। বিগত সময়ে দেখেছেন ফ্যাসিষ্ট সরকারের সন্ত্রাসী কুলাঙ্গার শামীম ওসমানের নিদের্শে নারায়ণগঞ্জের প্রতিটি বিএনপির নেতা-কর্মীদের নির্যাতন হামলা শিকার হয়েছেন। সেখানে আমি নিজেই ১১০ দিন জেল খানায় বন্দি ছিলাম, সাতটি মামলায় আসামী হয়েছি। আমরা বাড়ি ঘরে ঘুমাতে পারি নাই, আরেকজনের বাড়িতে ঘুমাতে হয়েছেন। এমন নির্যাতন শিকার হয়েছি, সেগুলো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জ মহানগরের জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতা-কর্মীদের দিয়ে শক্তিশালী কমিটি দেয়ার আহবান জানায়।

 

উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আহ্বায়ক পদপ্রার্থী দিদার খন্দকার, নারায়নগন্জজেলা কমিটির আহবায়ক টিটু ঢালী, নারায়ণগঞ্জ পোষাক প্রস্তুত মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ, রায়হান উদ্দীন জিল্লু, নারায়ণগঞ্জ বিএনপি নেতা মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতা মোহাম্মদ সুমন,খোকন,জাহাঙ্গীর,মোহাম্মদ রিপন,রাজীব,রাজু,অপূব প্রমূখ।