এটি কোনো দান বা অনুদান নয়, সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য উপহার : এমপি আল আমিনের


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৬, ৪:০৯ অপরাহ্ন / ১০০০
এটি কোনো দান বা অনুদান নয়, সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য উপহার : এমপি আল আমিনের

এটি কোনো দান বা অনুদান নয়, সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য উপহার : এমপি আল আমিনের

 

নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এডিপির অর্থায়নে গরিব, দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

 

কর্মসূচিতে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা তুলে দেন।

 

সংক্ষিপ্ত বক্তব্যে উপকারভোগীদের উদ্দেশে আব্দুল্লাহ আল আমিন বলেন, “এটি সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য উপহার। এটি কোনো দান বা অনুদান নয়।”

 

তিনি বলেন, এডিপির অর্থায়নে সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা ও সহায়তা যেন প্রাপ্য ও যোগ্য ব্যক্তিদের হাতে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে তিনি কাজ করে যাবেন।

 

সরকারের দেওয়া এই সহযোগিতাকে কাজে লাগিয়ে উপকারভোগীরা নিজেদের স্বাবলম্বী করবেন এবং একই সঙ্গে জাতীয় অর্থনীতিতে অবদান রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন, সদর উপজেলার প্রধান প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেলসহ সেলাই মেশিন ও আর্থিক সহায়তা গ্রহণকারী নারীরা উপস্থিত ছিলেন।