
স্ত্রীর সঙ্গে ঝগড়া, বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে ঘরে আগুন দিলেন স্বামী
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) হাকিম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আগুনে দগ্ধ তিনজনকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের ঢাকার বার্ন ইউনিটে পাঠানো হয়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, তানিয়া আক্তার বৃষ্টির সঙ্গে তার স্বামী আলমগীরের পারিবারিক বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে আলমগীর ঘরের ছিটকিনি বাইরে থেকে লাগিয়ে আগুন দিয়েছেন বলে স্থানীয়দের অভিযোগ।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, এ ঘটনায় আলমগীরকে আসামি করে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঘটনার প্রকৃত কারণ ও আগুন লাগার বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
স্ত্রীর সঙ্গে ঝগড়া, বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে ঘরে আগুন দিলেন স্বামী
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে বসতঘরের বাইরে থেকে ছিটকিনি আটকে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন অভিযুক্তের শাশুড়ি, স্ত্রী ও শিশুসন্তান। গুরুতর দগ্ধ শাশুড়ি মোমেনা (৫৫), স্ত্রী তানিয়া আক্তার বৃষ্টি ও নাতনি হাসনাকে উদ্ধার করে ঢাকার বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাত ৩টার দিকে আড়াইহাজার পৌরসভার দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম আলমগীর, তিনি পাশের ঝাউচর গ্রামের বাসিন্দা ও দগ্ধ তানিয়া আক্তার বৃষ্টির স্বামী।
স্থানীয় সূত্র ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে মোমেনা, তার মেয়ে তানিয়া আক্তার বৃষ্টি ও নাতনি হাসনা একই ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ৩টার দিকে ঘরে আগুন লাগার পর স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় মোমেনা গুরুতর দগ্ধ হন। তার মেয়ে তানিয়ার হাত এবং শিশু হাসনার নাক আগুনে দগ্ধ হয়।
আপনার মতামত লিখুন :