সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৪


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২৬, ৩:৩১ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৪

সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৪

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ গ্রাম হেরোইনসহ বিভিন্ন মামলায় ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে ১৭ জন মাদকসেবী, মাদক মামলায় একজন, সন্ত্রাসবিরোধী আইনে একজন, ফৌজদারি কার্যবিধি আইনে একজন, ওয়ারেন্টভুক্ত দুইজন এবং ডাকাতির অভিযোগে দুইজন রয়েছেন।

 

মাদক মামলায় গ্রেপ্তার কবির (৩২) সোনারগাঁ উপজেলার গঙ্গাপুর এলাকার বাসিন্দা। তাঁর কাছ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

এ ছাড়া সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার সরোয়ার আজিম (২১) পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক বলে পুলিশের দেওয়া তথ্যে উল্লেখ করা হয়েছে। ডাকাতির অভিযোগে গ্রেপ্তার অপর দুইজন হলেন আসিফ (২৬) ও বকুল (২৬)। এ ছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে সবুজ মিয়া (৩৩) ও কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।