
বন্দরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ১১ জনকে গ্রেফতার
বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন এর নেতৃত্বে মাদক, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে এক বিশেষ অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানে অফিসার ও ফোর্সের যৌথ অভিযানে ফোর্সের সহায়তায় ইং-০৯/১০/২০২৬ তারিখ বন্দর থানাধীন বিভিন্ন এলাকায় হতে অবৈধ মাদকদ্রব্য সেবনরত অবস্থায় ০৬ (ছয়) জন মাদকসেবী, গ্রেফতারী পরোয়ানা মূলে ০৫ (পাঁচ) জন, সহ সর্বমোট ১১ জন আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে বন্দর থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।
আপনার মতামত লিখুন :