ফতুল্লায় দূষণকারী কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৫, ৪:৩৮ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় দূষণকারী কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস:

নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে একটি অবৈধ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেয় জেলা পুলিশ, ডিপিডিসি ফতুল্লা এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা।

অভিযানে সদর উপজেলার ফতুল্লায় অবস্থিত বেলী ফুড নামের একটি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।