
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে পুলিশ ১ কেজি গাঁজাসহ মোঃ গুলজার হোসেন (৪৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে মিজমিজি এলাকায় অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গুলজার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার হাতে থাকা লাল শপিং ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা। তিনি শিকার করেন নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে খুচরা ও পাইকারি দরে বিক্রি করতেন।
উদ্ধার অভিযান পরিচালনা করেন সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোঃ শামীম রেজা, এএসআই সোহেল রানা ও ফোর্স সদস্যরা। স্থানীয় প্রত্যক্ষদর্শী সাক্ষীদের উপস্থিতিতে মাদক জব্দ করা হয়। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে, যার মধ্যে যাত্রাবাড়ী ও সিদ্ধিরগঞ্জ থানায় মাদক ও অন্যান্য অপরাধমূলক মামলা চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :