আড়াইহাজারে ট্রাক চাপায় শিশু আরিফ নিহত


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৫:০৩ অপরাহ্ন / ১০০০
আড়াইহাজারে ট্রাক চাপায় শিশু আরিফ নিহত

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাক চাপায় আরিফ (৩) নামের এক শিশু নিহত হয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের পাঁচানী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহগ শিশু আরিফ (৩) পাঁচানী গ্রামের আওলাদ হোসেনে ছেলে।

স্থানীয়রা জানায় সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় শিশু আরিফ হঠাৎ ট্রাকের সামনে দিয়ে দৌড় দেয়। এসময় ট্রাক চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এবিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, সকালে ট্রাক চাপায় একটি শিশু নিহত হয়েছে। এঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।