
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ সহ উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে ২২৪ টি পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করছে কোস্ট গার্ড।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লা শ্রী শ্রী শ্যামা কালী মন্দির পরিদর্শন করেন কোস্ট গার্ডের পাগলা স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কমান্ডার লেঃ মোঃ রাফায়েল মনোয়ার উৎসব।
উপকূলীয় এলাকার মধ্যে ঢাকা জোনের ৪৩ টি মন্দির ও পূজা মণ্ডপসহ চট্রগ্রাম, মঙ্গলা ও ভোলায় মোট ২২৪ টি পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করছে কোস্ট কার্ড।
কোস্ট গার্ডের পাগলা স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কমান্ডার লেঃ মোঃ রাফায়েল মনোয়ার উৎসব বলেন, দুর্গাপূজায় যে কোন ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত কোস্ট গার্ড। পূজা মণ্ডপে আগত ভক্তদের যাতায়াত সহজ করতে নদী ও উপকূলীয় এলাকায় বিশেষ টহল দল মোতায়েন করা হয়েছে এবং সার্বক্ষনিক নজরদারি রাখা হচ্ছে।
তিনি বলেন, প্রতিমা বিসর্জনের দিন বিশেষ টহল টিম রেখেছি এবং কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল সর্বক্ষনিক প্রস্তুত থাকবে। আমরা আশা করি কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না।
এসময় আরো উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, ফতুল্লা শ্রী শ্রী শ্যামা কালী মন্দির কমিটির সভাপতি নীল রতন দাস, সাধারণ সম্পাদক অর্জুন দাস।
আপনার মতামত লিখুন :