আড়াইহাজারে বৃদ্ধা শারুনী বেগম হত্যা : ১ আসামি গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৬:০০ অপরাহ্ন / ১০০০
আড়াইহাজারে বৃদ্ধা শারুনী বেগম হত্যা : ১ আসামি গ্রেপ্তার

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৃদ্ধা শারুনী বেগম হত্যার ঘটনায় আসামি শাওনকে (১৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত আসামি শাওন (১৬) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার আবুল কালামের ছেলে। সকালে আড়াইহাজার উপজেলার দুপ্তারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, অনুমানিক ২০/২৫ দিন আগে সে নিহত শারুনী বেগমের মেসে টাকা চুরি করার জন্য যায়। এসময় ডিসিস্ট শারুনী বেগম শাওনকে হাতে নাতে ধরে মার দেয়। এতে শাওন মনে মনে বৃদ্ধা শারুনী বেগমের প্রতি মনক্ষুন্ন হয়। গত ২৬ সেপ্টেম্বর দুপুরে মেসের বিল্ডিংয়ের পিছন দিয়ে বিল্ডিং এ টাকা চুরি করার জন্য শাওন উঠে আত্মগোপন করে থাকে। এদিন দুপুরে সময় বৃদ্ধা শারুনী বেগম ছাদে উঠলে শাওন শারুনী বেগমকে পিছন থেকে ঝাপটিয়ে ধরে ছাদের ফ্লোরে ফেলে নাক-মুখ চেপে ধরে। বৃদ্ধা অচেতন হয়ে পড়লে মেসের রান্না ঘর থেকে বটি এনে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন শারুনী বেগমকে গলা কেটে হত্যার দায় স্বীকার করেছে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।