রূপগঞ্জে সেনাবাহিনী অভিযান, মাদকসহ ৩ জন আটক


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৫, ৫:৫২ অপরাহ্ন / ১০০০
রূপগঞ্জে সেনাবাহিনী অভিযান, মাদকসহ ৩ জন আটক

 

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযান চালিয়ে এক শত ২৪ কেজি গাঁজা ও দুই শত পিছ ইয়াবাসহ তিন জনকে আটক করেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে তাদের আটক করে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় সোপর্দ করেছে।

সেনাবাহিনী যাদের আটক করে তারা হলেন, আকলিমা (৩৫), সাদ্দাম হোসেন (৩২) এবং হৃদয় (২৮)। এসময় তাদের কাছ থেকে ১২৪ কেজি গাঁজা ও দুই শত পিস ইয়াবা জব্দ করা হয়। গোয়েন্দা সূত্র জানায়, আটককৃতরা মাদক ব্যবসায়ী সাব্বিরের নির্দেশে মাদকদ্রব্য মুড়াপাড়া এলাকায় বিভিন্ন ব্যবসায়ীর কাছে সরবরাহের জন্য নিয়ে এসেছিল। এলাকাবাসীর দাবি,সেনাবাহিনীর এই সফল অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরেছে। তারা সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল সম্ভব হবে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে। পরে সেনাবাহিনী তাদের জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্হা নেওয়ার জন্য রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।