
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে কয়েকটি ঐতিহ্যবাহী মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এর জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম আহবায়ক তুহিন মাহমুদ ও স্থানীয় নেতারা। এ সময় তারা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় এবং মতবিনিময় করেন।
উল্লেখ্য যে, চলমান দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্ন করতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশনায় সারা দেশের জেলা, মহানগর, উপজেলা, থানা ও সংশ্লিষ্ট ইউনিটে গঠিত মনিটরিং টিম স্থানীয় পূজা কমিটির সঙ্গে সমন্বয় করে মণ্ডপ পরিদর্শন ও সার্বিক নিরাপত্তায় সহযোগিতা করছে এনসিপির নেতা-কর্মীরা।
আপনার মতামত লিখুন :