
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দি গ্রামে বজ্রপাতে ওয়াসিম (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওয়াসিম স্থানীয় সরকার প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র এবং উলুকান্দি গ্রামের দিলা মিয়ার ছেলে।
ওয়াসিমের চাচা জহিরুল ইসলাম জানান, বিকেলে ঈদ উপলক্ষে পালিত গরুকে ঘাস খাওয়ানোর পর গোয়ালঘর থেকে বের হওয়ার সময় বজ্রপাতের আঘাতে ওয়াসিম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফজলুল হক বলেন, “ওয়াসিমকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
আপনার মতামত লিখুন :