নারায়নগঞ্জের সি‌দ্ধিরগ‌ঞ্জে চিশতিয়া বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৫, ৫:০৩ অপরাহ্ন / ১০০০
নারায়নগঞ্জের সি‌দ্ধিরগ‌ঞ্জে চিশতিয়া বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ সদর উপ‌জেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় জেলা প্রশাসনের এক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে খাদ্য প্রস্তুত ও বিক্রির ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম এবং অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদনের দায়ে চিশতিয়া বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় এ অভিযানটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ ফারাহ ফাতেহা তকমিলা।
এসময় প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার ফুড সেফটি ইন্সপেক্টর মো. শাহজাহান।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বেকারিটিতে উৎপাদিত পণ্য মানসম্মত ছিল না এবং সেখানে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছিল না। ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।
এ সময় আশপাশের আরও কয়েকটি খাদ্যসামগ্রীর দোকানে অভিযান চালানো হলেও তেমন কোনো অপরাধ পাওয়া যায়নি; তবে দোকানগুলোর মালিকদের সতর্ক করে দেওয়া হয়।
অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বাস্থ্য ও অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।